সৈয়দপুরে দরিদ্রদের ঘরে ঘরে সৈয়দপুর যুব পরিষদ ইউকের নবগঠিত কমিটি ও নর্থইস্ট শাখার নবগঠিত কমিটির ত্রান বিতরণ
- Update Time : ১২:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের যুব সমাজের আর্ত মানবতার কল্যানে জনপ্রিয় সামাজিক সংগঠন সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইস্ট শাখার নবগঠিত কমিটির উদ্যােগে সৈয়দপুরে করোনা ভাইরাসে কর্মহীন ঘরেবন্দি ২ শতাধিক অসহায়- দরিদ্র পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার সৈয়দপুর গ্রামের ৬টি পাড়ার ২ শতাধিক অসহায়- দরিদ্র পরিবারের ঘরে ঘরে সৈয়দপুর যুব পরিষদ ইউকের নবগঠিত কমিটি ও নর্থইস্ট শাখার নবগঠিত কমিটির পক্ষথেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ আবুল হাসান। এসময় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণে আর্ত- মানবতার সেবায় আর্থিক সহযোগীতায় ছিলেন সৈয়দপুর যুব পরিষদ ইউকের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মাহমুদ হুসেন, নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সৈয়দ সুয়েব আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক- সৈয়দ মোফাসসিল আহমদ, সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট শাখার নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম, নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সৈয়দ কামরান আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ সাবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুল আহমদসহ সাবেক ও বর্তমান অনেক।





























