সৈয়দপুরে চির নিদ্রায় শায়িত হলেন ডাঃ সৈয়দ তৈয়ফুর আহমদ
- Update Time : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন গ্রামের কৃতি পরিবারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ডাঃ সৈয়দ তৈয়ফুর আহমদ। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা রাতে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার জুম্মার নামাজের পর সৈয়দপুর দরগাহ জামে মসজিদে মরহুমের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মাওলানা সৈয়দ নাহিদ আহমদ। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ২য় ভাই সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ সায়েক আহমদ। জানাজায় বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজি সৈয়দ মদচ্ছির আলী, বিশিষ্ট মুরুব্বি আলতাব হোসেন কোরেশী, সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, শিক্ষাসচিব শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, সৈয়দপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা এনামুল হাসান, কবি ও গবেষক সৈয়দ মবনু, সাধারণ পাঠাগার সৈয়দপুরের পরিচালক সৈয়দ হুসবাননুর, সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী মকসুদ মিয়া কোরেশী, জগন্নাথপুর শাহজালাল জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলামা লুৎফুর রহমান, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, জামায়াত নেতা কাজী সৈয়দ জুনেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মনছুর কোরেশী, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, শ্রমিকলীগ নেতা সৈয়দ হিলাল আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে দরগাহ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ডাঃ সৈয়দ তৈয়ফুর আহমদ সৈয়দপুরে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজার পরিচালনা কমিটিসহ গ্রামের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সৈয়দপুর বাজারে ফামের্সীতে তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর যাবত বৃহত্তর এলাকাবাসীকে সেবা দিয়েছেন। এলাকার দরিদ্রদের একমাত্র ডাঃ হিসেবে পরিচিত ছিলেন তিনি। এককথায় মানুষের কল্যাণে তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ। গ্রামের কৃতি পরিবারের সন্তান হওয়ার পরও তিনি ছিলেন প্রচারবিমুখ এক সাদা মনের মানুষ।





























