সৈয়দপুরে কওমি মাদ্রাসার ইতিহাসে এই প্রথম ৪৪টি মুমতাজ জিপিএ-৫
- Update Time : ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কওমি মাদ্রাসার ইতিহাসে এই প্রথম ৪৪টি মুমতাজ (জিপি-এ ৫) অর্জন করে সুনামগঞ্জ জেলার মেধাতালিকায় সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসা। এ বছর কওমি মাদ্রাসা বোর্ডের ফাইনাল পরীক্ষায় সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার ফাইনাল পরীক্ষার প্রকাশিত ফলাফলে জানাগেছে, সানাবিয়্যাহ্ আম্মাহ্ ২য় বর্ষে মুমতাজ (জিপিএ-৫) ১টি, সানাবিয়্যাহ্ আম্মাহ্ ১ম বর্ষে মুমতাজ (জিপিএ-৫) ৩টি, মুতাওয়াসসিতাহ্ তৃতীয় বর্ষে মুমতাজ (জিপিএ-৫) ৫টি, মুতাওয়াসসিতাহ্ ২য় বর্ষে মুমতাজ (জিপিএ-৫) ১টি, ইবতেদাইয়্যাহ্ ৫ম বর্ষে মুমতাজ (জিপিএ-৫) ৫টি, হিফজ তাকমিল এদারায় মুমতাজ (জিপিএ-৫) ৩টি, হিফজ ১৫পারা নেজামুল মাদারিসে ৪টি, হিফজ হুফফাজ্জুল কোরআনে মুমতাজ (জিপিএ-৫) ২২টি।
সর্বমোট এদারা বোর্ডে ১৪টি, নেজামুল মাদারিস
বোর্ডে ৮টি, হুফফাজ্জুল কোরআন বোর্ডে ২২টি।
কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডে এবারের ফাইনাল পরীক্ষায় সৈয়দপুর মাদ্রাসার থেকে মোট ৪৪টি মুমতাজ (জিপিএ-৫) অর্জন করে, জেলার মেধা তালিকায় কৃতিত্বপূর্ণ ফলাফল যা সৈয়দপুর মাদ্রাসার ইতিহাসে এই প্রথম ৪৪টি মুমতাজ (জিপিএ-৫) পেয়ছে।
মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়েখ সৈয়দ ফখরুল ইসলাম ও শিক্ষাসচিব মাওলানা শায়েখ সৈয়দ আব্দুর রাজ্জাক, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। ভবিষ্যতে এ মাদ্রাসার আরো ভালো রেজাল্ট হবে এ প্রত্যাশা করে, দেশি- বিদেশি ভাই- বোনদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অভিভাবক, শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে এই পবিত্র মাহে রামাদানে মাদরাসার ইলমী, আমলী উন্নতির জন্য দোয়া চাই। পাশাপাশি দরবারে এলাহীতে এই আকুতি ও জানান সমস্ত শিক্ষক, ষ্টাফদের এই মেহনত আল্লাহ যেন কবুল করেন।





























