সৈয়দপুরের মাওলানা মারজান কোরেশী সভাপতি হওয়ায় অভিনন্দন
- Update Time : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যবসায়ি কমিটির সভাপতি হওয়ায় মাওলানা মারজান করেশীকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উপজেলার সৈয়দপুর বাজার রাদিস শপিং কমপ্লেক্সের নতুন কমিটির সভাপতি করা হয়েছে কোরেশী টেলিকমর প্রোপাইটর মাওলানা মারজান কোরেশীকে। কোরেশী টেলিকমর প্রোপাইটর মাওলানা মারজান কোরেশী ইত্যি পূর্বে মার্কেটের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
প্রতি বছরের ন্যায় ২০২০-২১ সালের নতুন কমিটি গঠনের লক্ষে ২৫ জানুয়ারি শনিবার উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মাওলানা মারজান কোরেশীকে কমিটির সভাপতি করা হয়েছে।
জনপ্রিয় তরুণ এ ব্যবসায়ি সৈয়দপুর বাজারে রাদিস শপিং কমপ্লেক্সের নতুন কমিটির সভাপতি হওয়ায় মার্কেটের ব্যবসায়িবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মাওলানা মারজান কোরেশী, সৈয়দপুর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সৈয়দপুর বাজার রাদিস শপিং কমপ্লেক্সে ‘কোরেশী টেলিকম’ এবং জগন্নাথপুর বাজার মোবাইল মার্কেট ‘কোরেশী টেলিকম-২’র প্রোপাইটর। মাওলানা মারজান কোরেশী ব্যবসার পাশাপাশি অার্থ মানবতার কল্যাণে সমাজের উন্নয়ন কর্মকান্ডে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।





























