০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরের দিলদার সিলেটে মটর সাইকেল এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন
- Update Time : ০২:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের এতরাজ মিয়ার ২য় ছেলে দিলদার অাহমদ (২৩) অাজ রাত প্রায় সাড়ে নয়টার দিকে সিলেট এয়ারপোর্ট রোডে মটর সাইকেল এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে দানাজা ১৩ মার্চ সোমবার তাহার নিজ গ্রামে সম্পন্ন করা হবে।
মেধাবি ছাত্র দিলদার অাহমদের মৃত্যুর সংবাদ এলাকায় পৌছলে তাহার অাত্মিয়স্বজন, বন্ধু মহলসহ পরিচিতিজনদের মধ্যে এক শোকের ছায়া নেমে পড়ে।
এলাকায় তাহার মৃত্যুর সংবাদ পাওয়ার পর পর ফেবুতে তাহার শোক সংবাদ ছড়িয়ে পড়লে মানুষ প্রথমে তা বিশ্বাস করতে পারেনি। দিলদারের মৃত্যুর সংবাদ যে শুনে খেও দিলদারের জন্য অাক্ষেপ করছে।
দিলদার ছিল সাদা মনের মানুষ, ছোট বড় সবার সাথে তার ছিল সুসম্পর্ক বলেই সবাই তাকে ভালবাসত।





























