সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ কমিটি
- Update Time : ১১:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া উনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে নবগঠিত সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি একটি বিশেষ ভার্চুয়াল সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ ফারুক আহমেদের সভাপতিত্বে সমাজসেবক, শিক্ষানুরাগী ওমর মেহেদী রুনু ও মোহাম্মদ ইকবালের পরিচালনায় হাফিজ আব্দুর রশিদ তালুকদারের পবিত্র কুরআন তেলাওয়াতে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি ও সমাজসেবক মোহাম্মদ ফারুক মিয়া। স্বাগত বক্তব্যে মোহাম্মদ ফারুক মিয়া সার্কেল ২৫ সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ দিকনির্দেশনা ব্যাখ্যা করেন। এবং নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন এতে সমাজসেবক ব্যবসায়ী আব্দুর রব ও মোহাম্মদ ইকবাল।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ১১টি গ্রাম থেকে প্রতিনিধিত্বকারী দুই বছরের মেয়াদের জন্য ৭১ সদস্যের একটি সুসংগঠিত ও গতিশীল কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা প্যানেলে ৮ জন, প্রেসিডেনশিয়াল মেম্বার হিসেবে ৭ জন, সেক্রেটারিয়াল মেম্বার ৩ জন, ট্রেজারার ১ জন এবং দুইজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় দায়িত্বে ৩১ জন সদস্য মনোনীত হয়েছেন এবং ১৩ জন সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার অন্তর্ভুক্ত রয়েছেন। সভায় সভাপতির বক্তব্যে শেখ ফারুক আহমেদ বলেন, “আমরা একটি সুন্দর, ঐক্যবদ্ধ, মানবিক ও আধুনিক সংগঠন গড়ে তুলবো ইনশাআল্লাহ, যেখানে সততা, দায়িত্ববোধ ও স্বচ্ছতা আমাদের মূল ভিত্তি হবে।” তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করে উল্লেখ করেন যে, শিক্ষা বিস্তার, মানবিক সেবা, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং ঐতিহ্য সংরক্ষণ সংগঠনের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির প্রেসিডেনশিয়াল মেম্বার আব্দুর রব, প্রেসিডেনশিয়াল মেম্বার কয়ছর মিয়া, ট্রেজারার জামিল আহমেদ, প্রেসিডেনশিয়াল মেম্বার ফয়জুল হক জুয়েল, সেক্রেটারিয়াল মেম্বার ওমর মেহেদী রুনু, প্রেসিডেনশিয়াল মেম্বার আব্দুল হক, উপদেষ্টা হাফিজ আব্দুর রশিদ তালুকদার, উপদেষ্টা মোস্তফা মিয়া, এক্সিকিউটিভ মেম্বার ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রব্বানী ও আসাদ মালিক, ইভেন্ট কোঅর্ডিনেটর রুমেন মিয়া, অফিস সেক্রেটারি কুহিনুর আহমেদ, শিক্ষা সম্পাদক জাবের আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ফটিক মিয়া, ক্যাটারিং ও হসপিটালিটি কোঅর্ডিনেটর হামিদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক রিয়াদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মতিন মিয়া ও জুবায়ের, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সমন্বয়ক মুয়াবিয়া তালুকদার প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের সুন্দর, স্বচ্ছ এবং উদ্ভাবনী নেতৃত্বের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শেষভাগে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি প্রদান করেন।



























