সৈয়দপুর বাজারে রাদিস শপিং কমপ্লেক্স’র ব্যবসায়ী সমিতির ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
- Update Time : ০৪:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
- / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["picsart"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে সৈয়দপুর বাজার “রাদিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি”র নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সৈয়দপুর বাজারে রাদিস শপিং কমপ্লেক্স’র ব্যবসায়ী সমিতির ২০২৬-২৭ সেশনের জন্য রূপরঙ এক্সক্লুসিভ- এর পরিচালক সৈয়দ হিলাল আহমদকে পুনরায় সভাপতি নির্বাচিত করে ২৯ নতুন বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে মাওলানা সৈয়দ মোশাররফ আল আখতারকে।
উল্লেখ্য যে, রূপরঙ এক্সক্লুসিভ- এর পরিচালক সৈয়দ হিলাল আহমদ সৈয়দপুর বাজারে রাদিস শপিং কমপ্লেক্স’র ব্যবসায়ী সমিতির ৫ম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন।
এদিকে নবনির্বাচিত সভাপতি সৈয়দ হিলাল আহমদ মার্কেটের সকল ব্যবসায়ীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এবং ব্যবসায়ীদের কল্যাণে দায়িত্ব পালনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।



























