সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
- Update Time : ০৪:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্রাথপুর পত্রিকা :: সুনামগঞ্জ-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী,জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বিশাল হাওর জনপদে জন্ম নেয়া ছোট কালের নাট্য অভিনেতা দুখু সেন নিজেকে যৌবনেই রাজনৈতিক নেতা হিসেবে দেশ ব্যাপী পরিচয় করাতে সক্ষম হন। সুরঞ্জিত সেনগুপ্ত এক সময় বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী হয়ে উঠেন। ছাত্র জীবনেই সুরঞ্জিত সেন বামপন্থী সংগঠনের মাধ্যমে রাজনীতিতে আসেন।
প্রয়াত এই জাতীয় নেতা দীর্ঘ ৫৯ বছর বিভিন্ন দলের হয়ে বীরদর্পে করেছেন রাজনীতি। সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও দলীয় সংসদ সদস্য থাকা অবস্থায় গেল বছরের ৫ ফেব্রুয়ারী বার্ধক্য জনিত কারনে দুনিয়া থেকে চির বিদায় নেন।
এদিকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দিরাই ও শাল্লা উপজেলা দলীয়ভাবে ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। আজ দিনের প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সমাধিতে পুস্পস্তবক অর্পণ করবে বিভিন্ন সংগঠন।
দলীয় সূত্র জানায়, সকাল ১১টায় দলীয় (সুরঞ্জিত সেনের বাসভবন) কার্যালয় থেকে শোকর্যালী বের হবে। র্যালিটি দিরাই বাজার প্রদক্ষিণ শেষে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া নির্বাচনী এলাকার উপসানালয় গুলোতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। দিরাই প্রেসক্লাবের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
উল্লেখ্য, গত বছরের এই দিনে ঢাকার ল্যাবএ্যইড হাসপাতালে মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। পরদিন তার পৈত্রিক ভিটা সুনামগঞ্জের দিরাই পৌরসদরস্থ (আনোয়ারপুর) বাসভবনের পাশে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে দাহ করা হয়।



















