সুবিধাবঞ্চিত এলাকায় ৫০ বছর পর রাস্তা উপহার
- Update Time : ০৩:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব শপথ নেওয়ার পর থেকেই দক্ষিণ সুমরা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অবিরাম কাজ করছেন। এরই ধারাবাতিকায় সুবিধাবঞ্চিত একটি এলাকায় করে দিচ্ছেন দুটি সড়ক। যে এলাকায় স্বাধীনতার পর থেকে দীর্ঘ প্রায় অর্ধশত বছর ধরে বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে দু পা-ই ছিলো মানুষের ভরসা। তবে এবার এমপি হাবিবের বদান্যতায় পাল্টে যাবে সেই এলাকার দৃশ্য। ভোটের আগে এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুরের অবহেলিত জনপদের মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন- নির্বাচিত হলে তাদের দুর্ভোগ দূর করতে পায়ে হাঁটার নামমাত্র দুটি রাস্তাকে বড় আর পাকা করে নির্মাণ করে দিবেন। নির্বাচিত হওয়ার পরপরই সে প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। জানা গেছে, সোমবার (১১ অক্টোবর) পশ্চিম গৌরীপুর ইউপি থেকে দনারাম বাজার পর্যন্ত কাঁচা সড়ক (বালাগঞ্জ অংশ) এবং হালিমপুর বাজার-বুরুঙ্গা ইউপি জামতলা-বোয়ালজোড় ইউপি (বালাগঞ্জ অংশ) রাস্তা পাকাকরণের অনুমোদন দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এমপি হাবিবের তাগিদে দ্রুত সড়ক দুটির কাজের অনুমোদন দিতে বাধ্য হয় সওজ।





























