সুনামগঞ্জ -৫ আসনে জাপা কাউকে ছাড় দেবেনা- জাহাঙ্গীর আলম
- Update Time : ০৬:১৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জ -৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার জাপার সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, সুনামগঞ্জ -৫ আসনে জাপা কাউকে ছাড় দেবেনা। অতীতে এ আসনটি জাতীয় পার্টির দখলে দীর্ঘদিন ছিলো। ছাতক উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার ৯জুন বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় যুব সংহতি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জাতীয় যুবসংহতির সহসভাপতি মোঃ মনির মিয়া। জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক ও ছাতক উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মোঃ জুবেদ আলী জুবেদ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় যুবসংহতির আহবায়ক সামসুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হাবীবুল্লাহ হেলালী, ছাতক পৌর জাতীয় যুবসংহতির আহবায়ক মোঃ শাহিনুর তালুকদার শামীম, ছাতক উপজেলা যুবসংহতির সহ-সভাপতি মাস্টার আব্দুল ছালিক মিলন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা নুরু মিয়া মেম্বার, আবুল মিয়া, সাজিদ আলী, ডাঃ আব্দুল আহাদ, কামালউদ্দিন প্রমুখ।



















