সুনামগঞ্জ-৩ আসনে ডনের বিকল্প নেই
- Update Time : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ আহমদ :: দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার বিকেলে পাগলা বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজার পরিচালনায় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে প্রয়াত জাতীয় নেতা আলহাজ্জ্ব আব্দুস সামাদ আজাদের উত্তরসুরী আজিজুস সামাদ আজাদ ডন কে নির্বাচিত করতে হবে।
এ আসনে ডনের বিকল্প নেই।জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের হাটে মাঠে এখন পরিবর্তনের সুর,এ আসনে প্রার্থী পরিবর্তন না করলে নৌকার বিজয় নিশ্চিত করা যাবেনা।
বক্তারা আজিজুস সামাদ আজাদ ডন কে নৌকা দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজি আব্দুল্লাহ, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জগলুল হায়দার, আওয়ামীলীগ নেতা রাইজুল ইসলাম, মস্তফা মিয়া, ঈমান উদ্দিন, আব্দুল মুকিত ও জয়নাল আবেদীন।
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ,উপজেলা তাতীলীগের আহবায়ক গোলাম মোস্তফা,স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমদ,নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নুরুল হক,আমির আলী, রজব আলী মেম্বার, আলী আহমদ মেম্বার।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাতীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম,যুবলীগ নেতা আব্দুল মজিদ,ফখরুল আহমদ, জফর মিয়া,তুয়েল মিয়া,নান্টু সুত্রধর,সেলিম আহমদ, আকবর আলী, লিলু মিয়া।
ছাত্রলীগ নেতা অসীম পাল,রয়েল আহমদ প্রমুখ।



















