০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ- ৩ আসনে অবশেষে ধানের শীষের মালিক হলেন শাহীনূর পাশা চৌধুরী
- Update Time : ০৯:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে ২৩দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন জমিয়ত নেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
শনিবার (৮ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর সাক্ষরিত মনোনয়নপত্র চিঠি তার হাতে এসেছে। ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন প্রাপ্ত সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরী জগন্নাথপুর পত্রিকাকে জানান, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ধানের শীষ প্রতীক হাতে এসেছে ।





























