সুনামগঞ্জ-৩ অাসনে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্টা করতে হবে- ডন
- Update Time : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ অাহমদ :: সুনামগঞ্জ-৩ অাসনে অাগামি দিনে নৌকার কান্ডারি, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী অাবদুস সামাদ অাজাদের সুযোগ্য উত্তরসুরী অাজিজুস সামাদ অাজাদ ডন বলেছেন, রাজনীতি করতে হলে সবার অাগে সংগঠন দেখতে হবে। কর্মীদের সুখ দুঃখ দেখতে হবে।
কর্মির প্রতি দায় থাকলে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়। জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জে রাজনৈতিক নেতৃত্বের বড়ই অভাব। এ ধারা তৈরি করতে সবাইকে কাজ করতে হবে।
অাজিজুস সামাদ ডন বৃহস্পতিবার রাতে জগন্নাথপুরে নৌকার সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা অাওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ সাবির মিয়া, কলকলি ইউনিয়ন চেয়ারম্যান অাব্দুল হাসিম, সাবেক চেয়ারম্যান অাংগুর মিয়া, অাওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, পৌর অাওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর অাবাব মিয়া, সোহেল অাহমদ, অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শাহীন তালুকদার, যুক্তরাজ্য অাওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির অালী, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক অাহমদ পীর, সম্পাদক কবির অাহমদ, অাবু তাহের, কালী কুমার রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, কয়েছ মিয়া, যুবলীগ নেতা অানহার মিয়া, অানোয়ার কোরেশী।
এর অাগে দিনব্যাপী তিনি, মিরপুর, পাঠলী ও জগন্নাথপুরে গণসংযোগ করেন।
























