সুনামগঞ্জ-৩ অাসনে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নামবেন অাজিজুস সামাদ ডন
- Update Time : ০৪:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী অালহাজ্ব আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অালহাজ্ব এমএ মান্নানের পক্ষে সস্ত্রীক মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন। দুই নেতা একান্তে কিছু সময় গল্প করেন। তারা নির্বাচন নিয়ে গুরত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আজিজুস সামাদ ডনের বাসভবনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুল মনাফও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ঘাটি খ্যাত এই আসনে স্বাধীনতা, উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য নির্বাচনী এলাকার আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এমএ মান্নান। জবাবে তারাও নৌকার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে এমএ মান্নান আজিজুস সামাদ ডনের বাসায় গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করায় তাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা। তারা এমএ মান্নানের আন্তরিকতায় মুগ্ধ হয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করেছেন।
এদিকে এমএ মান্নান আজিজুস সামাদ ডনের সঙ্গে সঙ্গে দেখা করে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানানোয় খুশি হয়েছেন ডনের সমর্থকরা। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমএ মান্নান-ডনের সস্ত্রীক ছবি ছড়িয়ে শুভ কামনা জানিয়েছেন। এতে এমএ মান্নানের সমর্থক ও ও ডনের সমর্থকরাও খুশি হয়ে ছবিটি শেয়ার করেছেন। দুই পক্ষই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, এমএ মান্নান মঙ্গলবার বিকেলে আজিজুস সামাদ ডনের বাসায় গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করে নৌকার পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। জবাবে আজিজুস সামাদ ডন ও তার স্ত্রী বিশিষ্ট সংবাদ পাঠিকা মুমতাহীনা রীতু এমএ মান্নানের জন্য শুভ কামনা করে শীগ্রই মাঠে এসে নৌকার পক্ষে প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত পৌর মেয়র আব্দুল মনাফ জানিয়েছেন শিঘ্রই আজিজুস সামাদ ডন ও তার স্ত্রী মুমতাহীনা রীতু নৌকার পক্ষে মাঠে নামবেন। তারা সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজিজুস সামাদ ডনের সমর্থক যুবলীগ নেতা মনজুর অাজাদ পাভেল বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের এমন ছবি আমাদের হৃদয়ে রেখাপাত করেছে। আমরা যে কোন মূল্যেই নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের ঘাটির পরিচয় দিতে চাই। দুই নেতার এই মিলন আমাদের উজ্জীবিত করেছে।
এমএ মান্নান বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতিতে কোন্দল পছন্দ করিনা। আজিজুস সামাদ ডন আমার সঙ্গে শক্ত প্রতিদ্বন্ধী ছিলেন। শেষ পর্যন্ত আমি মনোনয়ন পেয়েছি। আমি তার বাসায় গিয়ে কুশল বিনিময় করে নৌকার পক্ষে মাঠে নামার অনুরোধ করেছি। কারণ আওয়ামী লীগের ঘাটি খ্যাত জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের নেতাকর্মীদেরও চাওয়া সকল ভেধাভেধ নৌকাকে বিজয়ী করতে হবে। তারাও আমার সঙ্গে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন।





























