০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-৩ অাসনে জমিয়ত নেতা মাওলানা অাব্দুল কাইয়ুম কামালী নির্বাচন করবেন

  • Update Time : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনে জমিয়তের প্রার্থী হয়ে নির্বাচন করবেন জননেতা মাওলানা অাব্দুল কাইয়ুম কামালী।

বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মনোনয়ন তুলেছেন ইউরোপ জমিয়ত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কামালী। জমিয়তের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জীর হাত হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন যুব জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার ও যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বীর আহমদ। এসময় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন- সুনামগঞ্জ-৩ আসনের তৃনমূল জমিয়ত নেতাকর্মীর অনুরোধে মাওলানা আব্দুল কাইয়ুম কামালী ২৩ দলীয় জোটে প্রার্থী হয়েছেন। জোট তাকে মনোনয়ন দিলে এই আসনটি জোটকে উপহার দিতে আমরা সক্ষম হবো। ইনশাআল্লাহ।

উল্লেখ্য: মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া (মধ্য মিরপুর) গ্রামের মৃত আব্দুন নুর কামালীর সুযোগ্য সন্তান। তিনি ১৯৯৫ সালে মদীনাতুল উলুম দারুস সালাম মাদরাসা সিলেট থেকে তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন। এছাড়ার তিনি ১৯৯৬-৯৭ সালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্রগ্রাম মাদরাসা থেকে তাখাচচুছ ফিল হাদিস সম্পন্ন করেন। তিনি দীর্ঘ দিন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি হিউমেনিটি ফর রোহিঙ্গা ইউকে’র সদস্য সচিব, শাইখুল ইসলাম উলামা সোসাইটি গ্রেটার মানচেস্টার এর যুগ্ম মহাসচিব, উলামা মুসলিম পরিষদ নর্থওয়েস্ট-এর যুগ্ম আহবায়ক, কিউ হেইচ কর্জে হাসানা (সমিতি)র সভাপতি, পিবি টিভি ইউকে’র হেড অফ ইসলামিক প্রোগ্রামস, উক্তর ডাইরেক্টর ইসলামিক ডিপার্টমেন্ট এবং ইসলামিক প্রোগ্রাম (কিউ আন্ড এ)’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জগন্নাথপুর উপজেলা প্রবাসি সংঘ ওল্ডহামের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে এমন বহুমুখী প্রতিভার অধিকারী প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী নির্বাচনী এলাকায় একজন পরিচ্ছন্ন রাজনীবিদ হিসেবে সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল কাইয়ুম কামালীকে মনোনয়ন প্রদান করা হলে এই আসনটিতে ২৩ দলীয় জোটের বিজয় সুনিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন তৃনমূল জমিয়ত নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ-৩ অাসনে জমিয়ত নেতা মাওলানা অাব্দুল কাইয়ুম কামালী নির্বাচন করবেন

Update Time : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮