সুনামগঞ্জ ৩ অাসনে জমিয়ত থেকে ২৩ দলীয় জোটের প্রার্থী তালিকায় এডঃ শামসুল ইসলামের নাম ঘোষনা
- Update Time : ০১:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) অাসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষথেকে ২৩ দলীয় জোটের প্রার্থী তালিকায় এডঃ সৈয়দ শামসুল ইসলামের নাম ঘোষনা।
অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে সারাদেশে প্রার্থী তালিকা চুড়ান্ত বৈঠকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) অাসনে ১৯৯১ সালে খেজুরগাছ প্রতীক নিয়ে জমিয়তের পক্ষ থেকে প্রতিদ্বন্দিতাকারী সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এডঃ সৈয়দ শামসুল ইসলামকে জমিয়তের প্রার্থী মনোনীত করে ২৩ দলীয় জোটের সম্ভাব্য তালিকায় নাম প্রদান করা হয়েছে।
এডভোকেট সৈয়দ শামসুল ইসলামের নাম ঘোষনা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষনাকে স্বাগত জানিয়েছেন সংসদীয় অাসন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) জমিয়ত, যুবজমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলামের বাড়ীতে রাতকে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের জমিয়ত নেতৃবৃন্দের এক জরুরী সভায় সুনামগঞ্জ-৩ অাসনে জমিয়তে থেকে ২৩ দলীয় জোটের প্রার্থী তালিকায় এডঃ সৈয়দ শামসুল ইসলামের নাম ঘোষনা করায় জমিয়ত নেতা এডঃ সৈয়দ শামসুল ইসলামের পক্ষে এক জরুরী সভায় নেতৃবৃন্দ অাশা প্রকাশ করে বলেন, অালেম-উলামার ঘাটি জমিয়তের উর্বর মাটি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগ) অাসনে জমিয়তের মনোনীত প্রার্থীকে ২৩ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করলে জোটের বিজয় সুনিশ্চিত হবে এটা অামাদের বিশ্বাস। সুনামগঞ্জ-৩ নির্বাচনী অাসনে তিনি সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে অাপামর জনতার হৃদয়ে তাহার রয়েছে যতেষ্ট ব্যাক্তি ইমেজ ও পরিচিতি। এ অাসন উদ্ধার করে ২৩ দলীয় জোটের ঘরে নিয়ে অাসতে হলে জমিয়ত নেতা এডঃ সৈয়দ শামসুল ইসলামের বিকল্প নেই।

সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলামের বাড়ীতে জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের সাহিত্য সম্পাদক অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম আহবায়ক হাফিজ মাওঃ সৈয়দ মঈনূল ইসলাম, জমিয়ত নেতা মাওঃ সৈয়দ মামুন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের আহবায়ক কমিটির সদস্য মোঃ তামীম আহমদ, হাঃ সৈয়দ জালাল আহমদ, হাঃ মাহবুব আহমদ, মাওঃ সৈয়দ আদনান আহমদ, মাওঃ সৈয়দ আরশাদ আহমদ, হাঃ সৈয়দ মুরশেদ আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাঃ মাওঃ সৈয়দ আসজাদ আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের যুগ্মসাধারন সম্পাদক সৈয়দ ইয়াহইয়া, প্রচার সম্পাদক হাঃ সৈয়দ জাবির আহমদ, ছাত্রনেতা সাইদুর রহমান প্রমূখ।



















