সুনামগঞ্জ-৩ অাসনে এম এ সাত্তারের সমর্থনে জগন্নাথপুরে বিএনপির সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ-৩ অাসনে বিশ দলীয় জোট থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এম এ সাত্তারের সমর্থনে জগন্নাথপুর তৃণমূল বিএনপি উদ্যােগে বুধবার (১৭ অক্টোবর) জগন্নাথপুরে এক মতবিনিময় সভা নাসিম হোসেন রুহেলের সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর অনলাইন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মাহফুজুল করিম মাহফুজ, সুনামগঞ্জ জেলা যু্বদলের যুগ্ম-সাধারন সম্পাদক জগন্নাথপুর উপজেলা যু্বদলের যুগ্ম- অাহবায়ক হাজি সোহেল অাহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা যু্বদলের সহ-সাংগঠনিক সম্পাদক মামুর অাহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুম অাহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোতাব্বির অাহমদ রবিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক শাহ অাব্দুল কাহার, জগন্নাথপুর পৌর বিএনপি নেতা ফারুক অাহমদ, সাজ অাহমদ, সাদিক মিয়া, অাব্দুল মজিদ, মনসুর খান, সেবলু মিয়া, বেলাল খান, এম এ ওয়াব, জগন্নাথপুর যু্বদল নেতা বিলাল অাহমদ, খুর্শেদ অালম প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ- ৩ অাসনে অাগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ দলীয় জোট থেকে বিএনপির একক প্রার্থী হিসেবে যুক্তরাজ্য বিএনপির সফল অর্থ সম্পাদক এম এ সাত্তারকে দলীয় প্রার্থী ঘোষনার জন্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানান। বিজ্ঞপ্তি



















