বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শুন্য হয়ে যায়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন সুরঞ্জিত সেনের স্ত্রী ড. জয়া সেন গুপ্ত। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু।
প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে আশা করছেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য ১১০টি কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বুধবার পৌঁছে দেয়া হয়। নির্বাচনী সরঞ্জাম বিতরণের সময় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার ও বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বুঝে নেন। নির্বাচন সুষ্ঠু করতে বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি দু’টি উপজেলায় ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৪৬ হাজার।
০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ
- Update Time : ১২:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























