সুনামগঞ্জ বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত
- Update Time : ০৩:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রোববার সকালে পুরাতন বাস-স্টেশন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক উদ্দিন সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুর রহমান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহাদ চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামাল হুসেন, জেলা যুবদলের সহসভাপতি নাজিম কয়েছ আজাদ, অ্যাডভোকেট আব্দুল মজিদ জুয়েল, অ্যাডভোকেট দীপঙ্কর বণিক, অ্যাডভোকেট তৌহিদ আহমেদ, অ্যাডভোকেট ওবায়দুর রহমান মিশু, অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন, অ্যাডভোকেট তায়েফ আহমদ, অ্যাডভোকেট আশিষ কান্তি দাশ, অ্যাডভোকেট হাফিজা ফেরদৌস লিপন, রুমি বেগম, আফসা জেবিন, আসমা আক্তার, লায়লা আক্তার, মোর্শেদা উদ্দিন প্রমুখ। বক্তারা বর্তমান সরকারের অগণতান্ত্রিক সকল পদক্ষেপের বিরুদ্ধে বিএনপি’র আন্দোলন চলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকার যতই দমনপীড়ন করবে, আন্দোলনের গতি তত বাড়বে।



















