সুনামগঞ্জ জেলা রড-সিমেন্ট, ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নতুন আহবায়ক কমিটি
- Update Time : ০৩:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা রড-সিমেন্ট, ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ১৪ মে)কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির এক যৌথ সভায় সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২২ সদস্য বিশিষ্ট নতুন এ আহবায়ক কমিটি গঠন করা হয়। শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের হেসেল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সুনামগঞ্জ জেলা রড-সিমেন্ট,
ঢেউটিন মার্চেন্ট গ্রুপের এ সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব জামাল মিয়া তালুকদারের সভাপতিত্বে ও কয়েছ আহমেদের পরিচালনায় অনুষ্টিত এ সভায় আলহাজ্ব জামাল মিয়া তালুকদারকে আহবায়ক, আলহাজ্ব এমাদ উদ্দিন ও শ্রী সুকান্ত রায়কে যুগ্ম আহবায়ক এবং রিয়াজ আহমেদ রাজুকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দরা হলেন, মাজেদুল হক নয়ন, আক্তার হোসেন তালুকদার, জুলু মিয়া, কয়েছ আহমেদ, মুহিবুর রহমান মুহিব, মোহাজ্জিল হোসেন চৌধূরী,রফিকুল হক, আনোয়ার হোসেন, মঈন উদ্দিন খন্দকার রাসেল,লুৎফুর রহমান, তানভীর চৌধুরী, হাজী শাহজাহান তালুকদার, আনোয়ার পাশা, নান্টু চন্দ্র বর্মণ, নাজমুল ইসলাম, আব্দুর রহিম মিয়া, হোসেন আহমদ আল মাহদী ও বাবুল মিয়া।


























