সুনামগঞ্জ জেলা তালামীযের অভিষেক সম্পন্ন
- Update Time : ০৩:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল, জামানার মুজাদ্দিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার ‘অভিষেক অনুষ্টান’ আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মুহিবুর রহমান। এ সময় তিনি নবগঠিত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মুল্যবান বক্তব্য রাখেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি ছালিক আহমদ সিরাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আব্দুল গণি সুহাগ এর পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মইনুল হক, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক মুহা. নুর হোসেন, সহ-প্রচার সম্পাদক হাফিয সেলিম আহমদ, অর্থ সম্পাদক আবু হেনা মোঃ ইয়াসিন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আল আমীন, সহ-প্রশিক্ষণ সম্পাদক ছালেহ আহমাদ ছালিক, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম, মাহমুদুল হাসান মারুফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিয শাহ আলম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাহীন, হা. তারিছ আলী, মিনার হোসেন, সদস্য- মোঃ সাইদুর রহমান, রমিজ উদ্দীন, হাবিবুর রহমান ও শিরন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























