সুনামগঞ্জ জেলা জমিয়তের বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৩:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মাসিক বৈঠক ওয়েজখালিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সহসভাপতি মাওলানা শায়খ অাব্দুল হাফিজের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ইউকে শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি, সদ্য কারামুক্ত মজলুমনেতা মাওলানা মুশতাক অাহমদ গাজিনগরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাও.রফিক আহমদ উলাশনগরী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ অাহমদ, মাওলানা অাব্দুল্লাহ, মাওলানা মুহিউদ্দীন কাসেমী, মাওলানা অাখতারুজ্জামান, মাওলানা আবুল কাসেম সাঈদ, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নুর হোসাইন, মাওলানা অাবিদুর রহমান, মাওলানা মুশতাক অাহমদ গোলকপুরী ও ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ তাহা হোসাইন প্রমুখ।
সভায় নিম্নবর্ণিত প্রস্তাব সর্বসম্মত ক্রমে গৃহীত হয়।
১.আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে দীর্ঘ অালোচনা পর্যালোচনা শেষে সীমিত অাকারে অংশ গ্রহণের জন্য দিরাই উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলা থেকে প্রস্তাবিত প্রার্থী মাওলানা অাখতারুজ্জামান ও মাওলানা হাফিজ তাহা হোসাইনকে নির্বাচনে অংশ গ্রহণের অনুমতি প্রদান করা হয়।
২. বিগত জাতীয় নির্বাচনে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির লক্ষে সহায়তা প্রদানে জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
৩. আগামি ২৩ ফেব্রুয়ারি জেলা জমিয়তের উদ্যোগে কেন্দ্রীয় মহাসচিব অাল্লামা নুর হোসাইন কাসেমীকে প্রধান অতিথি করে একটি তারবিয়তি মাহফিল করা হোক। বিজ্ঞপ্তি



















