সুনামগঞ্জ গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল-হেলাল
- Update Time : ০৯:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে অবস্থিত অস্থায়ী ক্যাম্পে সেনাবাহিনী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত শান্তিগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা নবাগত লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল এর উদ্যোগে মতবিনিময় সভায় সেনা ক্যাম্পে কর্মরত নবাগত লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল বলেন সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় মাদক, চোরাকারবারি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ রোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। সংবাদ যেন সমাধানমুখী হয়,আতঙ্কমুখী না হয়। তিনি আরও বলেন, সুনামগঞ্জের স্যোসাল পয়েন্ট গুলোতে সি সি ক্যামেরা স্হাপন করা হয়েছে। যাতে করে অপরাধ সংগঠিত ঘটনা শনাক্ত করে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা যায়। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহতাশিম আহনাফ শাহরিয়ার, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আল হোসাইন প্রমুখ। মতবিনিময় সভায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেরগুল আহমেদ, বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি মাসুম হেলাল,সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল আলিম, দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদিপ, সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, সাংবাদিক স্বপন কুমার বর্মন, সাংবাদিক সালেহ আহমেদ, সাংবাদিক রনেদ্র তালুকদার বৈশাখ,দৈনিক বায়ান্ন জেলা প্রতিনিধি ও এনটিভি ইউকে শান্তিগঞ্জ প্রতিনিধি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, দৈনিক যায়যায়দিন ও দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মো. ওসমান গণী, সাংবাদিক আল মামুন, সাংবাদিক আশিক মিয়া,সাংবাদিক রমজান হোসাইন, সাংবাদিক মোশফিকুর রহমান স্বপন, চ্যানেল একাত্তর জেলা প্রতিনিধি শহীদনুর আহমদ,সাংবাদিক আলম সাব্বির, একশে টিলিভিশন জেলা প্রতিনিধি আব্দুস সালাম,সাংবাদিক মাহফুজুর রহমান সজিব,নোহান আরেফীন নেওয়াজ প্রমুখ




























