০১:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৭টি উপজেলায় ব্যালট যাবে হেলিকপ্টারে
- Update Time : ০৬:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ৭টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব উপজেলায় ভোটের ব্যালটসহ অন্যান্য উপকরণ হেলিকপ্টারে পাঠানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের জারি করা পরিপত্র থেকে এই তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ জেলার ৭টি উপজেলাগুলো হলো, দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর, তাহিরপুর। এছাড়াও দেশের আরও ২৩টি জেলার ৬২টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে মন্ত্রণালয়।



















