০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে-২ আসনে ড. জয়া সেন গুপ্তা বিজয়ী

  • Update Time : ১১:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা। ১১০ টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের ফলাফলের মধ্যে নৌকা মার্কা নিয়ে জয়া সেন পেয়েছেন ৯৬ হাজার ৩৫৯ ভোট আর সিংহ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৪০ হাজার ১৮২ ভোট।  বিজয়ী জয়া ৫৬ হাজার ১৭৭ ভোট বেশি পেয়েছেন রেজুর চেয়ে।

এদিকে, সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলা সদরে নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু নির্বাচনে আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন।

তিনি বলেন, নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে জাল ভোট পড়লেও এ ব্যাপারে প্রশাসন ছিল নিরব। অনেক কেন্দ্র দখল করে নিয়ে টেবিল কাস্টিংয়েরও অভিযোগ আনেন তিনি।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা এসএম এজহারুল হক স্বনন্ত্র প্রার্থীর এ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন অবাদ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।  সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পরযন্ত দুই উপজেলার ১১০টি কেন্দ্রে টানা ভোট গ্রহণের পর চারটার পরে গণনা শুরু হয়।

সকালে বৈরী আবহওয়া থাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার পর ঝড়-বৃষ্টি থেমে যাওয়ার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বাড়লেও স্বাভাবিকের তুলনায় সেট অনেক কম বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তাঁর শূন্য  আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর স্ত্রী ড. জয়া সেন গুপ্তা। নির্বাচনে সিংহ মার্কা নিয়ে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী করছেন মাহবুব হোসেন রেজু।

হাওর অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে  ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। দুই উপজেলায় ১১০ টি  ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তার ব্যবস্থা বিন্যাশ করেছে প্রশাসন।

নির্বাচনের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি র্যাব ও বিজিবির বিশেষ টিম এবং পুলিশ ও আনসার দায়িত্ব পালন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে-২ আসনে ড. জয়া সেন গুপ্তা বিজয়ী

Update Time : ১১:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭