০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
- Update Time : ০৬:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” শ্লোগানকে সামনে রেখে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়র চাই আন্দোলন (নিসচা) জেলা কমিটি।
রোববার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার জেলা সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, সাংবাদিক মাসুক মিয়া, আমিনুল হক, নিসচার সদস্য তৈয়ুবুর রহমান রাজা প্রমুখ।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৩ সালের ২২ শে অক্টোবর থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে যাচ্ছে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ২২ অক্টোবরকে ২০১৭ সালে নিরাপদ সড়ক চাই দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। সড়ক পরিবহন আইন ২০১৮-১৯ সালের পহেলা নভেম্বর প্রয়োগের দিন থেকেই আইনটি হোচট খেল। এই আইনি জাতীয় সংসদে পাশ হয় ২০১৮ সালে এর প্রায় ১৫ মাস পর ২০১৯ সালের পহেলা নভেম্বর থেকে আইনটি কার্যকর করে সরকার। এ আইনটি যখনই কার্যকর করতে চায় সরকার তখনই পরিবহন সেক্টরের সেই চক্রটি বাঁধা সৃষ্টি করে। আমরা আগামী ১ লা জানুয়ারি ২০২১ সাল হতে সড়ক পরিবহন আইন এর পূর্ণ বাস্তবায়ন চাই। এর পর যেন আর কোন সময় বৃদ্ধি না করা হয়। সেই দাবি জানান তারা।





























