সুনামগঞ্জে শ্রমজীবীর অধিকার : তওহীদভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে ‘শ্রমজীবীর অধিকার : তওহীদভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পেশার শতাধিক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য মো: ফুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সদস্য মো: ফয়েজ আহমদ, শ্রমিক নেতা মো: আমির হোসেনসহ অন্যান্যরা। মূখ্য আলোচক তার আলোচনায় তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মালিক শ্রমিকের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, নারী শ্রমিকদের অধিকার কিভাবে সমুন্নত হবে, প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় হেযবুত তওহীদের কি প্রস্তাবনা রয়েছে এসব বিষয় বিস্তারিত আলোচনা করেন। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনায় উপস্থিত শ্রমিকগন হেযবুত তওহীদের প্রস্তাবনার সাথে সতস্ফুর্তভাবে একমত পোষন করেন।



























