০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট

  • Update Time : ০৭:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রদিবেদক :: সুনামগঞ্জে আলোচিত শিশু তুহিন হত্যা মামলায় বাবা আব্দুল বাছির, তিন চাচা ও এক চাচাতো ভাইকে আসামি করে আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে পুলিশ সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল আদালত দিরাই জোনে এ চার্জশীট দাখিল করে। অন্যান্য আসামিরা হচ্ছে, নিহত তুহিনের চাচা মাওলানা আব্দুল মোছাব্বির, জমসেদ আলী, নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ওরফে শাহারুল।
দুপুর একটায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম তাঁর কনফারেন্স রুমে  প্রেস ব্রিফিং-এর করে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(পূর্ব) মো. মিজানুর রহমমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(এনসার্ভিস) মো. হায়াতুন নবী, সুনামগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, ট্রাফিক ইন্সপেক্টর শামসুল আলম, কোর্ট ইন্সপেক্টর আশেক সুজা মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী মোক্তাদির হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-২)আব্দুল লতিফ তরপদারসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গত ১৩ অক্টোবর দিনগত রাত তুহিনকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে তারা বাবা ও চাচারা জবাই করে মৃত্যু নিশ্চিত হত্যা করে তুহিনের লিঙ্গ ও কান কেটে এবং পেটে দুটি ছুরি ডুকিয়ে  বাড়ির অদূরে গ্রামের মসজিদের সামনে একটি গাছের সঙ্গে রশি দিয়ে তুহিনকে ঝুলিয়ে  রাখে। পর দিন ১৪ অক্টোবর  সকালে পুলিশ নিহত শিশু তুহিনের লাশ উদ্ধার করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মোছাব্বির, জমসেদ আল, নাছির ও চাচাতো ভাই শাহরিয়ার ওরফের শাহারুলকে আটক করে দিরাই থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই দিনই তুহিনের মা  মনিরা বেগম অজ্ঞাত নামা আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৫ অক্টোবর পুলিশ সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  দিরাই জোনের বিচারক মোহাম্মদ খালেদ মিয়ার আদালতে তুহিনের চাচা নাছির ও চাচাতো ভাই শাহরিয়ার ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। একই দিন বিকেলে একই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে তুহিন হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. আবু তাহের মোল্লা তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মোছাব্বির ও জমসেদ আলীকে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রর্থনা করেন। আদালত তুহিনের বাবা আব্দুল বাছিরকে ৫ দিনে এবং চাচা আব্দুল মোছাব্বির ও জমসেদ আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট

Update Time : ০৭:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯