০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিশুর আঙুল কেটে দেয়া যুবলীগ নেতা জেল হাজতে

  • Update Time : ০৩:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুরে ফসল রক্ষা বাধের উপর ওঠার অপরাধে কাঁচি দিয়ে শিশুর চারটি আঙুল কেটে দেয়া যুবলীগ নেতা জেল হাজতে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে নেয়া হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।  যুবলীগ নেতার নাম আবদুল অদুদ। অদুদ দক্ষিন শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক। ঘটনার পর পরই অদুদ গা ঢাকা দেয়। বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার এস আই আনোয়ার হোসেনের নেতুত্বে একদল পুলিশ এক বছর পর সোলেমানপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

গত বছরের ১৮ মার্চ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হাওরের ময়নাখালি বেড়িবাঁধে সোলেমানপুর গ্রামের শাহনুর মিয়ার ছেলে ইয়ামিন সহ কয়েকজন মিলে নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধের উপর খেলা করছিল। খেলা করার অপরাধে শিশু ইয়ামিনের ডান হাতের চারটি আঙুল কাঁচি দিয়ে কেটে দেয় যুবলীগ নেতা ও তখনকার প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি অদুদ। বিষয়টি নিয়ে তৎকালিন সময়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয় এবং যুবলীগ নেতাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা উপজেলায় মানববন্ধন অনুষ্টিত হয়।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, শিশু ইয়ামিনের পিতা শাহানুর মিয়া বাদী হয়ে ২০১৮ সালের ২০ মার্চ অদুদ মিয়া ও তার সহোদর আলম মিয়াকে আসামি করে তাহিরপুর থানায় মামলা করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে শিশুর আঙুল কেটে দেয়া যুবলীগ নেতা জেল হাজতে

Update Time : ০৩:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯