০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিবির সভাপতিসহ ১৭ নেতাকর্মী আটক

  • Update Time : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হাসান আহমদ :: সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি ও সিলেট মহনগর ছাত্র শিবিরের সভাপতিসহ ইসলামি ছাত্র শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াতের হাছননগরস্থ কার্যালয় থেকে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে বইও উদ্ধার করে। আটককৃত সবাইকে গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কার্যালয়ে সিলেট ও সুনামগঞ্জের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছিল। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বইসহ তাদের আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।
আটকৃতরা হলো সিলেট মহানগর শিবিরের সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদ, জেলা শিবিরের সদস্য আবু তাহের, শিবির কর্মী আলিফ নূর, সমর্থক ইয়াকুব আলী, রুহুল আমিন, বিল্লাল হোসেন, আবু তোহা, নজির হোসেন, ফাহিম আহমেদ, গিয়াস মিয়া, আশিক বিল্লাহ, শরিফ মিয়া, ইমন আহমেদ, তাজুল ইসলাম, আবুল হোসেন ও মাহফুজুর রহমান। দর থানার ওসি (অপারেশন) সঞ্জুর মোরশেদ বলেন, নাশকতার অভিযোগে শিবিরের সিলেট ও সুনামগঞ্জের শীর্ষ কয়েকজন নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে শিবির সভাপতিসহ ১৭ নেতাকর্মী আটক

Update Time : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮