সুনামগঞ্জে যুক্তরাজ্য খেলাফত মজলিস নেতার সাথে জেলা নেতৃবৃন্দের মতবিনিময়
- Update Time : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার উদ্যোগে সুনামগঞ্জ মজলিস কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডন হেকনী শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন মোহনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা খলিল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি সুনামগঞ্জ জেলার সাংগঠনিক কার্যক্রমের খোঁজ খবর নেন ও গঠনমূলক পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ-সেক্রেটারী মাওলানা আখতার হোসাইন, সুনামগঞ্জ পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলু, দোয়ারা বাজার উপজেলার সভাপতি মাওলানা ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা নূরুল ঈমান, সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, সুনামগঞ্জ পৌর সেক্রেটারী মাওলানা আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু হাদী, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি শাহ কামাল সাজু প্রমুখ। উল্লেখ্য যে, সভা শেষে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা ও পৌর শাখার পক্ষ থেকে পৃথক পৃথক ২টি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


























