০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ভাড়া বেশী নেয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
- Update Time : ০৩:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ সদর উপজেলাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সরকার নির্দেশিত ভাড়ার অধিক ভাড়া আদায় এবং স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক যাত্রী পরিবহন না করায়২৫ আগস্ট মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিসেট্রট আসিফ আল জিনাত।
কার্যক্রম পরিচলনাকালে আইন লঙ্ঘনকারীদের মধ্যে দৃষ্টান্তমূলকভাবে ৫টি মামলায় ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট চলমান থাকবে। সকলকে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিধি অনুসরণ, মাস্ক পরিধান এবং সরকার নির্দেশিত নির্দেশনা প্রতিপালন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।





























