০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার মাহফিল

  • Update Time : ০৪:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও নিহতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৬ মার্চ) বিকেলে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্বাবধানে একযোগে সিলেট বিভাগের ৪ জেলায় কেন্দ্রীয় ইফতারের আয়োজন করা হয়। এর মধ্যে শান্তিগঞ্জ উপজেলা সদরস্থ অস্থায়ী সেনাক্যাম্পে সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় ইফতার মাহফিলে ১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শফিকুল হোসেন পিএসসি উপস্থিত থেকে আগত অতিথিদের সাথে মত বিনিময় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। এসময় শাহাদৎ বরনকারী বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাযাত করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শফিক হোসেন চৌধুরী এবং জুলাই বিপ্লবে গুরুতর আহত সুনামগঞ্জের রিপন মিয়া, মিজানুর রহমান ও মোঃ জহুর আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা আহবায়ক ইমন দ্দোজা আহমদ, যুগ্ম আহবায়ক জিহান জোবায়েরসহ ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে সুনামগঞ্জ জেলার অন্তর্গত আহত যোদ্ধাগন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন বলে সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার মাহফিল

Update Time : ০৪:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫