১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিআরটিসির বাস খাদে, আহত-২০
- Update Time : ০১:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের পৌর শহরের নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌর শহরের সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে কুমিল্লাগামী একটি বিআরটিসি বাস সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত যাত্রীদের আহত অবস্থায় সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যান।





























