০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করলো জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও যুবলীগ

  • Update Time : ১২:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আল-হেলাল, সুনামগঞ্জ :: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র এ.কে,এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন ও জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গমাতার অনুপ্রেরণাই বঙ্গবন্ধুর জীবনের সফলতা অর্জনে বড় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে ফজিলাতুন নেছা মুজিবের অবদান অবিস্মরণীয়। বঙ্গমাতার জীবন বিচরন সাহসকে সামনে রেখে বাংলাদেশ গড়তে নারীদের সাহসের সাথে কাজ করার আহবাণ জানানো হয় সভায়। অনুষ্ঠান শেষে জেলার ১২ টি উপজেলার অস্বচ্ছল ও দরিদ্র নারীদের মধ্যে ১২০ টি সেলাই মেশিন ও ১৬০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় জেলা সদরের রমিজবিপনীস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা নোমান বখত পলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট পীর মতিউর রহমান, এডভোকেট চান মিয়া,এডভোকেট নজরুল ইসলাম শেফু,জিতেন্দ্র তালুকদার পিন্টু ও এডভোকেট আজাদুল ইসলাম রতনসহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট এর সকল শহীদানদের স্মরণে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

একইদিন বাদ জোহর সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাসী ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ এর নেতৃত্বে জয়শ্রী মাদ্রাসায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।স্থানীয় আওয়ামীলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। পরে এলাকার তৌহিদী জনগন ও মাদ্রাসার শিক্ষার্থীরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট এর সকল শহীদানদের স্মরণে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।

মঙ্গলবার দুপুরে জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু ও সবুজ কান্তি দাস। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট এর সকল শহীদানদের স্মরণে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ আতাউর রহমান লস্কর জকিগঞ্জী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করলো জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও যুবলীগ

Update Time : ১২:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০২৩