সুনামগঞ্জে পাগলীও হলেন মা! : মিলছেনা পিতৃ পরিচয়
- Update Time : ০২:৪৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে মানসিক প্রতিবন্ধী এক তরুণী পাগলীও হলো মা! এ নিয়ে পুরো প্রশ্ন উঠেছে এই নবজাত সন্তানের বাবাকে নিয়ে। কে তার সন্তানের পিতা। এ আলোচিত ঘটনাটি ঘটেছে সোমবার(৩ মে) দুপুরে তাহিরপুর সদর বাজারে। সোমবার দুপুরে ওই মানসিক প্রতিবন্ধী তরুণী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম দিয়েছে এ ফুটফুটে ছেলে সন্তানের। এই নবজাতকের মাতৃ পরিচয় নিশ্চিত হলেও তার পিতার পরিচয় নিয়ে এখনো এগিয়ে আসেনি কউ। জানাও যায়নি ওই মানসিক প্রতিবন্ধী তরুণীর সঠিক কোন পরিচয়ও তবে সন্তান জন্ম পরবর্তী ওই পাগলী মা ও নবজাতক পুরোপুরি সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কিন্তু এই নবজাতকের পিতৃ পরিচয় এখনো পর্যন্ত না জানায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্নের? চলছে আলোচনা আর সমালোচনার।
এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ওই তরুণীর সঙ্গে এমন অমানবিক ও বিকৃত যৌনাচারের কারণ এবং তা অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থার নেওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু কর সচেতন মহলে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে সুস্থ রাখতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।




























