সুনামগঞ্জে নোঙ্গর প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন
- Update Time : ০২:১৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ ৪ আসনে নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনিত পদপ্রার্থী সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন অনেকটা নীরবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৮০ বছর বয়স্ক প্রবীণ এই রাজনীতিবিদ এখনও পুরোদমে কখনও পায়ে হেটে আবার কখনও মোটর সাইকেলের আরোহী হয়ে চষে বেড়াচ্ছেন সারা নির্বাচনী এলাকা।
ইতিপূর্বে এই আসনে তিনি ৪ বার প্রতিদ্ব›িদ্বতা করেছেন। প্রতিবারই তুমুল প্রতিদ্ব›িদ্বতায় থাকলেও জয়লাভ করা সম্ভব হয়ে উঠেনি। তারপরও আশা ছাড়েননি তিনি। লেগে আছেন বিজয়ের আশায়। মরমী কবি হাছন রাজার এই প্রৌপুত্র ১৯৭৯ সালে সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এমপি এম,এ রইছ এডভোকেট এর সাথে প্রতিদ্ব›িদ্বতা করে জয়লাভ করেন।
এরপর থেকে সারাক্ষণ নির্বাচনের মাঠে থাকলেও ১৯৮৬ সালের নির্বাচন থেকে তার পক্ষে আর বিজয়ের স্বাদ গ্রহন করা সম্ভব হয়ে উঠেনি। অথচ পারিবারিক ও ব্যক্তিগত গ্রহনযোগ্যতার কারণে তিনি বিভিন্ন সময় জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করেন। বর্তমানে দ্বাদশ নির্বাচনে মাঠ চয়ে বেড়ালেও তার পক্ষে নেই তার পরিবারের লোকজন। বিশেষ করে সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন শতকরা শতভাগ নির্বাচন বর্জনের পক্ষে অবস্থান করছেন। অন্যান্য ভাইরা দেশে বিদেশে থাকলেও নির্বাচন ও রাজনীতি নিয়ে কেউই মাথা ঘামাচ্ছেন না। তারপরও প্রবল আত্মবিশ্বাস নিয়ে একাই তিনি লড়ে যাচ্ছেন।
একান্ত সাক্ষাতে তিনি এ প্রতিনিধিকে বলেন, নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটারদের কাছে আমি সবচেয়ে বেশী পরিচিত। কারো সাথে আমার দ্ব›দ্ব সংঘাত কোন্দল গ্রæপিং নেই। আমি জীবনে কারো ভালো ছাড়া ক্ষতি করিনি। সুনামগঞ্জে আমার বাবা আওযামী লীগ প্রতিষ্ঠা করেছেন। আমি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছি। পরে বিএনপি ও জাতীয় পার্টি আমি ও আমার পরিবারের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ফলাফল লাভ করেছে সুবিধাভোগীরা। এর কারণ অস্ত্র ও পেশী শক্তির রাজনীতি থেকে আমি ও আমার ভাইরা নিরাপদ দূরত্বে থেকেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন,যে মাটিতে আমি রাজনীতি করেছি সেই সুনামগঞ্জ আজোও অনেক পিছনে পড়ে রয়েছে। এখন রাজনীতি চলে গেছে ব্যবসায়ী সিন্ডিকেট সন্ত্রাসীদের কাছে। তারপরও রাজনীতিকে উন্নয়নের স্বার্থেই ধরে রাখতে হবে। আর এ জন্যই আমি মাঠে আছি।
নির্বাচনে কার সাথে প্রতিদ্ব›িদ্বতা হবে জানতে চাইলে তিনি বলেন, সুনামগঞ্জ সদর আসনে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জয়লাভের ব্যাপারে আমি আশাবাদী। নৌকা প্রতীকের প্রার্থী ড.মোহাম্মদ সাদিকের সাথেই আমার লড়াই হবে। আর এ লড়াইয়ে কে জেতে কে হারে সেটাই এখন দেখার বিষয়।



















