০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নুসরাত জাহান রাফি’র নির্মম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের মানববন্ধন

  • Update Time : ০৬:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ফেনী জেলার সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি’র নির্মম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১ ঘটিকায় সুনামগঞ্জ শহরের স্থানীয় আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ (মানবাধিকার)এর জেলা শাখার আয়োজনে সভাপতি এডভোকেট মোঃ ছাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষানবীশ আইনজীবি মোঃ আবু সঈদের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এর সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলম মহিম, আইন বিষয়ক সম্পাদক এডভেকেট সায়হাম আবু সাঈদ সোহেল, এডভোকেট মোঃ বুরহান ঊদ্দিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক নজরল ইসলাম, সদস্য আব্দুল ইসলাম মিলন, সহ- প্রচার সম্পাদক ছাদিকুর রহমান আতিক, সমাজসেবক মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাসিম, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সদস্য সালমান খান, সমাজসেবক মনসুর আলম, শহীদুল ইসলাম মাসুক, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সদস্য সচিব মুমিত ইসলাম, সদস্য মোঃ হাছান আহমদ, ব্যবসায়ী আবু তাহের, কাজী নোমান আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজাদ মিয়া, বিজয় সমাজকল্যাণ সংস্হার সদস্য শুভ ব্যানার্জি, সমাজসেবক মাহবুব আলম,ইয়াকুব মিয়া, জিয়াউর রহমান, সাংবাদিক ফোয়াদ মনি, রুজেল আহমদ সহ সুশীল সমাজের লোকজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন-মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা একটি জগন্যতম হত্যাকান্ড। নরপিশাচ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা যে নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে তার জন্য দৃষ্টান্ত মুলক শাস্তি পাওয়া প্রয়োজন। নুসরাত জাহান রাফি’র বিচার যাতে দ্রুত ও সুষ্টু বিচার হয় তাহা সরকারের কাছে আমাদের দাবী তুলে ধরছি। এরকম যাতে আর কোন নুসরাতকে জীবন হারাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সরকার তথা সচেতন মহলকে অবহিত থাকার আহবান জানান। বক্তারা বলেন- এক নুসরাত মারা যাওয়ায় সারাদেশে লাখো নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবী তুলে ধরছে। বিচার না হওয়া পর্যন্ত আমাদের দাবী অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে নুসরাত জাহান রাফি’র নির্মম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের মানববন্ধন

Update Time : ০৬:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯