সুনামগঞ্জে নিকাহ রেজিস্ট্রারগণের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার নিকাহ রেজিস্ট্রারগণের দক্ষতা বৃদ্ধি,স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে জেলার শান্তিগঞ্জ, সদর, জামালগঞ্জ, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর, শাল্লা উপজেলা সহ ৬টি উপজেলার ৩৯ জন নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রার মঞ্জুরুল আলম, ছাতক উপজেলা সাব রেজিস্ট্রার সাইফুল আলম।

এ সময় নিকাহ রেজিস্ট্রারদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উপদেষ্টা ও জামালগঞ্জ কাজী সমিতির সদস্য কাজী মাওলানা আ.ন.ম. শারফুল বাশার, জেলা সহ সভাপতি ও জামালগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মো. হাদিউজ্জামান, জেলা সহ সভাপতি ও বিশ্বম্ভরপুর কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা সালেহ আহমদ, জেলা সহ সভাপতি ও শাল্লা কাজী সমতির সভাপতি কাজী মাওলানা মো. আজিজুর রহমান, জেলা সহ সভাপতি ও দোয়ারা বাজার কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মাহমুদুর রহমান আজাদ, জেলা সহ সভাপতি ও দোয়ারা বাজার কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মরিরুজ্জামান, জেলার উপদেষ্টা ও শান্তিগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মো. আইয়ূব আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ কাজী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালগঞ্জ কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল মুকিত, জেলা অর্থ সম্পাদক ও সদর কাজী সমতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা তাহির আহমদ,জেলা দপ্তর সম্পাদক ও সদর কাজী সমিতির সদস্য কাজী মাওলানা মো. ইসহাক মিয়া, জেলা সহ সাহিত্য সম্পাদক ও সদর কাজী সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা মো. হাবিবুর রহমান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক ও সদর কাজী সমিতির সদস্য কাজী মাওলানা মো. ফাইজুল করিম প্রমূখ। প্রশিক্ষণে জেলার ৬ টি উপজেলার ৩৯ জন নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণ অংশ গ্রহণ করেন।



















