০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জাতীয় পার্টির সমম্মেলনে এরশাদ বলেন জনগন দেখলে অামার বয়স কমে যায়

  • Update Time : ০১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :: সুনামগঞ্জে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সমম্মেল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক অনুষ্ঠিত হয়। এতে জেলা জাপার সভাপতি পীর ফজলুর রহমান মিসবাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে লাঙল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘লাঙলকে ভোট দেন, লাঙলকে ক্ষমতায় আনেন, একজন মানুষও মরবে না।’

‘জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে। হিংসা প্রতিহিংসায় বিশ্বাস করে না। ক্ষমতার পালা বদল হয় মানুষ কিছু পায় না। পালা বদলের রাজনীতি আমরা চাই না। আমরা পরিবর্তন চাই। আর পরিবর্তন দিতে পারে জাতীয় পার্টি।’ তিনি আরো বলেন সিলেট আমার দ্বিতীয় বাড়ি। রংপুরে যেমন সমাবেশ হলে হাজারো মানুষের ঢল নামে তেমনি সিলেটে আসলেও জনগনের ভালবাসায় আমি সিক্ত হয়ে যাই। দেশের জনগনের ভালবাসায় দিন দিন আমার বয়স কমে যাচ্ছে।

মনে হচ্ছে আমি ফিরে পাচ্ছি আমার আগের যৌবন। বক্তব্য শেষে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের জন্য বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন এরশাদ। দলীয় সম্মেলনে সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই।

কতো মানুষ খুন-গুম হয়েছে, তার হিসাব নাই। যুবকদের চাকরি নাই। সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় চায়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশিদ চৌধুরী এমপি, ব্যারিস্টার ইয়াহিয়া চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদসহ জেলা জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে জাতীয় পার্টির সমম্মেলনে এরশাদ বলেন জনগন দেখলে অামার বয়স কমে যায়

Update Time : ০১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮