সুনামগঞ্জে খেলাফত মজলিসের ঈদ উপহার বিতরণে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই : মাওলঃ আমিরুল ইসলাম
- Update Time : ০৭:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যােগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (১ মে) স্থানীয় মজলিস মিলনায়তনে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগরীর হেকনী শাখার সভাপতি মাওলানা আমীরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে মাওলানা আমীরুল ইসলাম বলেন, দারিদ্রমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে যাকাতের সঠিক ভাবে আদায় করতে হবে এবং তার প্রাপকের নিকট তা পৌঁছাতে হবে। আর তার জন্য সরকারের যথাযথ ব্যবস্থা নিতে হবে। পৌর সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর সাংগঠনিক সম্পাদক মু. আবিদ আলী, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, ঢাকা মহানগরীর সদস্য মোঃ আতাউল হক, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি শাহ কামাল সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক মজলিস সেক্রেটারী মোঃ আবু বকর , ৩নং ওয়ার্ড শাখার সভাপতি চমক আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, মহসিন আহমদ, তাহসিন আহমদ, আবু তাহের, এমদাদুল হক প্রমুখ।


























