১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কলেজছাত্রীর মৃতসন্তান প্রসব, ‘ধর্ষক’ মাদরাসা ছাত্র গ্রেফতার

  • Update Time : ০১:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ষণের শিকার এক কলেজছাত্রী মৃতসন্তান প্রসব করেছেন। শনিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ইকবাল হোসন (২২) নামের এক মাদরাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃত ইকবাল ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

এ ঘটনায় বাবা-মাসহ তার বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর একটি মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা।

জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন ইকবাল।  এ কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে।  এদিকে বিয়ের জন্য ইকবালকে বললেও তিনি সময়ক্ষেপণ করেন।

শনিবার ওই ছাত্রী আবারও ইকবালকে বিয়ের জন্য চাপ দেয়।  রাতে তিনি জোর করে তার গর্ভপাত করান।  এ সময় অপরিপক্ক মৃত সন্তান প্রসব করেন তিনি।

পরে বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে তাহিরপুর থানায় ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর একটি মামলা দায়ের করে তার বাবা।  এতে ইকবাল ও তার বাবা-মাকে আসামি করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ইকবালকে গ্রেফতার করে।  মৃত শিশুটির লাশ উদ্ধার করে ডিএনএ পরীক্ষা ও নমুনা সংগ্রহ করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।

রোববার গ্রেফতার হওয়া ইকবালকে আদালতে হাজির করা হয়।  আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার ব্যাপারে নিশ্চিত করে বলেন, মৃত শিশুটির লাশ উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে কলেজছাত্রীর মৃতসন্তান প্রসব, ‘ধর্ষক’ মাদরাসা ছাত্র গ্রেফতার

Update Time : ০১:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯