সুনামগঞ্জে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
- Update Time : ০৫:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও লক্ষণ শ্রী ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সুফিয়ান (৫৬) মঙ্গলবার, ৬ জুলাই সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না-রাজেউন। তিনি করোনাভাইরাস জনিত কারণে মারা গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মুশাইদ রাহাত। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজনও রেখে গেছেন। এদিকে তার মৃত্যতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমূখ।



























