০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে এক লাখ বানভাসীকে ত্রাণ সহায়তা দিয়েছে পুলিশ প্রশাসন

  • Update Time : ১০:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :: এবারের বন্যায় ভাটির জনপদ সুনামগঞ্জ জেলায় প্রায় এক লাখ বানভাসী মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি পারভেজ আলম চৌধুরী কর্তৃক এক লিখিত পরিসংখ্যাণ থেকে জানা যায়, গত ১৬ জুন থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরাসরি জেলা পুলিশের তত্বাবধানে ১ হাজার ৫৪ জন পানিবন্দী মানুষকে জেলার বিভিন্ন পুলিশ স্থাপনায় আশ্রয় প্রদান করা হয়েছে। ১১ হাজার ৮শত ৭১ জনকে পুলিশের সহায়তায় অন্যান্য বিভিন্ন আশ্রয় স্থাপনায় আশ্রয় দেয়া হয়। ৭১ হাজার ৫ শত ৮ জনকে পুলিশ কর্তৃক রান্না করা খাবার প্রদান করা হয়। পুলিশ প্রশাসন কর্তৃক ৭৫ হাজার ৪৩ জনকে চাল ডাল তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সহকারে ত্রাণসামগ্রী প্রদান করা হয়।বস্ত্র ও আর্থিক সহায়তা বাবদ প্রদান করা হয় ৫ লাখ ৭০ হাজার ৫শত টাকা। এছাড়াও অন্যান্য উৎস হতে প্রাপ্ত সাহায্য দ্বারা পুলিশ প্রশাসন কর্তৃক ২৩ হাজার ৮শত ৯৭ জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়। অতিরিক্ত ডিআইজি (এডিশনাল ডিআইজি) পদে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। ত্রাণ বিতরন যদিও পুলিশের কাজের মধ্যে পড়েনা তারপরও স্মরণকালের এই ভয়াবহ দুর্যোগের মোকাবেলা করার লক্ষ্যে মা মাটি ও মানুষের প্রতি একটা মানবিক দায়িত্ববোধ থেকে আমরা জেলা পুলিশ প্রশাসন ত্রাণকার্যে নেমে পড়েছি। আমি আগে এই কাজে নামার অর্থই হচ্ছে যাতে আমাকে অনুস্মরণ করে আমার অন্যান্য সহকর্মীরা প্রতিযোগীতার ভিত্তিতে মাঠে নেমে পড়ে ত্রাণকার্যে। তিনি বলেন, জেলা পুলিশ প্রশাসন, ডিবি, ডিএসবি, সকল থানার ওসি, বিভিন্ন ফাড়ি ইনচার্জ ইত্যাদি পুলিশের সবকটি শাখা প্রশাখার মাধ্যমে আমরা সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসন চলমান দুর্যোগে ৩০ জুন পর্যন্ত ৭৫,০৪৩ জনকে ত্রাণ সহায়তা দিয়েছি। এছাড়াও অন্যান্য উৎস হতে প্রাপ্ত সহায়তা দ্বারা আরো ২৩,৮৯৭ জনকে ত্রাণ সহায়তা দিয়েছি। সার্বিকভাবে আমাদের ত্রাণসেবায় ৩ জুলাই রোববার পর্যন্ত কমপক্ষে এক লাখ লোক অর্থাৎ এক লাখ পরিবার উপকৃত হয়েছেন। মিজানুর রহমান বিপিএম বলেন, আমরা কি দিলাম বা কি দিতে পারলাম সেটা বড় কথা নয় আমরা যে দুর্যোগে মানুষের পাশে দাড়াতে পেরেছি সেটাই সবচেয়ে বড় কথা। আমি না থাকলেও সুনামগঞ্জের মানুষ আমাদের কার্যক্রমকে আজীবন স্মরণ রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,সুনামগঞ্জ জেলায় এবারের বন্যায় সুনামগঞ্জ পৌর এলাকায় ও শহরতলীর গ্রামগুলোতে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। ইব্রাহিমপুর আশ্রয় কেন্দ্রে একজন জারীগানের শিল্পী মারা গেছেন।মানুষের জানমালের এই ব্যাপক ক্ষতি কারো পক্ষে পুষিয়ে নেয়া সম্ভব নয়। কিন্তু আমরা পুলিশ প্রশাসন চেষ্টা করেছি আমাদের সীমিত সাধ্য দ্বারা মানুষের পাশে দাড়াতে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে এক লাখ বানভাসীকে ত্রাণ সহায়তা দিয়েছে পুলিশ প্রশাসন

Update Time : ১০:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২