০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে একই পরিবারের ৩ জন শ্রেষ্ঠ করদাতা
- Update Time : ০৯:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট কর অঞ্চলে সুনামগঞ্জ থেকে একই পরিবারের ৩ জন শ্রেষ্ঠ করদাতা সম্মানে ভূষিত হয়েছেন। গত ৭ নভেম্বর মঙ্গলবার সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে এই পরিবারটিকে কর সম্মান দেয়া হয়। করদাতা পরিবারটি হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী রইছ বোর্ডিংয়ের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব রইছ আলী।
তাঁকে দীর্ঘ মেয়াদী করদাতা খেতাব দেয়া হয়। রইছ আলীর দুই ছেলে আজিজুর রহমানকে কর বাহাদুর পরিবার এবং মুহিবুর রহমান-কে সর্বোচ্চ করদাতা হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য আজিজুর রহমান বিগত বছরগুলোতে সিলেট কর অঞ্চল থেকে আরো ২বার শ্রেষ্ঠ করদাতায় খ্যাতি লাভ করেন।



















