০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

  • Update Time : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ রজত কান্তি সোম মানস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকার এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই সুনামগঞ্জে শনিবার থেকে টিকা দেওয়া শুরু হলো। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জেলার ১২ হাজার ২৭২ এইচএসসি এবং তিন হাজার আলিম পরীক্ষার্থীকে ২৫ নভেম্বরের মধ্যে টিকা দেওয়া হবে। সুনামগঞ্জ সদর উপজেলার কলেজগুলোর শিক্ষার্থীদের শনি ও রোববার টিকা দেওয়া হবে। সুনামগঞ্জ সদরে সুনামগঞ্জ সার্কিট হাউজ ও সুনামগঞ্জ সরকারি কলেজে টিকা কেন্দ্র করা হয়েছে। শনিবার সকাল থেকেই টিকা নেবার জন্য কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের ভিড় ছিল। এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার রেজিস্টেশন কার্ড ও ২ কপি ছবি নিয়ে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

Update Time : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১