১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ইদুরের বিষ খেয়ে গৃহবধুর আত্মহত্যা

  • Update Time : ০৯:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শাল্লায় ইদুরের বিষ খেয়ে আত্নহত্যা করেছেন এক সন্তানের জননী।তাঁর নাম নাম প্রতিমা রানী দাস (৩২)। তিনি উপজেলার বাহাড়া ইউনিয়নের মুক্তারপুর গ্রামের যিশু চন্দ্র দাসের স্ত্রী।

শনিবার (২৭ এপ্রিল) ভোর ছয় টায় ঘরে রাখা ইদুরের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে ওসমনানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রতিমা রানী দাসকে মৃত ঘোষনা করে।

শাল্লা থানা সূত্রে জানা যায়, লাশটির সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে মর্গে পাঠানো হয়েছে।এবং আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নং-০৫।

নিহতের স্বামী যিশু চন্দ্র দাস জানান, ভোরে তিনি ধান কাটার জন্য জমিতে গেলে একা ঘরে তার স্ত্রী ইদুরের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিশ করে বলেন, সুরতহাল  প্রতিবেদন তৈরীর পর ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জে মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, সংসারে অভাব বা স্বামী স্ত্রীর কহলের কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে ইদুরের বিষ খেয়ে গৃহবধুর আত্মহত্যা

Update Time : ০৯:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯