সুনামগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করেছে এনজিও পদক্ষেপ
- Update Time : ১০:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পদক্ষেপ এনজিও সংস্থার সমৃদ্ধি কর্মসুচির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭মে) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী এই প্রতিযোগীতা পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী নিগার সুলতানা কেয়া। পদক্ষেপ এর এরিয়া ম্যানাজার ও সিনিয়র ব্যাবস্থাপক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদা আক্তার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল,ইউপি সদস্য ফিরোজ মিয়া,শিক্ষাবিদ আব্দুস ছোবহান মাস্টার,জাপা নেতা সিরাজ মিয়া,মেম্বার মঙ্গল মিয়া,পদক্ষেপের সুরমা ইউনিয়ন ব্রাঞ্চ ম্যানাজার মোঃ বাদল হোসেন,সদর ব্রাঞ্চ ম্যানাজার দিলীপ সূত্রধর,এসডিও মোঃ জাহেদুল ইসলাম,মামুনুর রহমান,স্বাস্থ্য প্রোগ্রামের ডাঃ দীপংকর মালাকার,সনেট রায়,বীর মুক্তিযোদ্ধার সন্তান জুয়েল আহমদ ও কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন পাভেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
























