০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে আবারো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন জয়নাল আবেদীন
- Update Time : ০৬:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল এসপি জয়নাল আবেদীন আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য আবারো জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনস্থ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল এসপি জয়নাল আবেদীনকে ঘোষণা দেন। জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম জেলা পুলিশ লাইন মিলনায়তনে মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল এসপি জয়নাল আবেদিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





























