১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আবারও বন্যা

  • Update Time : ০৩:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে আবারো বন্যা দেখা দিয়েছে। কয়েক দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

সুনামগঞ্জের সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। শুক্রবার সকালে ৯টায় সুরমা নদীর পানি ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভারত থেকে নেমে আসা ঢলে সীমান্তবর্তী নদী যাদুকাটা ও চলতি নদীর পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কফর উদ্দিন জানান, টানা বৃষ্টিতে জেলার প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখনো পুরোপুরি ফসলের ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না।

এদিকে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় চতুর্থ দফায় আবারও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও ধর্মপাশাসহ কয়েক উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্লাবিত হয়েছে বেশ কিছু বাড়িঘর।

সুনামগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান জানান, সুরমা নদীর সুনামগঞ্জ শহরের পাশের ষোলঘর অংশে পানি সাধারণ বিপৎসীমার কাছাকাছি। বৃহস্পতিবার সকালে পানি বিপদ সীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি জানান, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি বিপৎসীমা ছাড়াবে। ভারতের মেঘালয়ে গত দু’দিন যেভাবে বৃষ্টি হয়েছে, এভাবে বৃষ্টিপাত হলে নদীর পানি দ্রুত বাড়তে থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে আবারও বন্যা

Update Time : ০৩:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০